সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ প্রতীকী ছবি।
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামরূপদলং গ্রামের শের আলীর ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে হাসনাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার জুমআর নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহাতরা হলেন শের আলীর ছেলে আনোয়ার (৪৫), মৃত আব্দুল করিমের ছেলে দুদু মিয়া (৬০), আনোয়ারের স্ত্রী গুলনাহার (৪০), সুনু মিয়ার মেয়ে সোনিয়া বেগম (২০), মৃত আব্দুল মান্নানের মেয়ে মাসুমা বেগম (১৭), মৃত নুর মিয়ার স্ত্রী রায়হানা বেগম (৪৫), মৃত আব্দুল মনাফের স্ত্রী দিলারা বেগম (৬০), মৃত আব্দুল খালিকের ছেলে ইয়াহিয়া (৩০), মৃত আব্দুল হান্নানের ছেলে সালেহ আহমদ (৪০), আনোয়ার হোসেনের ছেলে নাজমুল (১৮), আব্দুল মান্নানের ছেলে মুজাহিদ মিয়া (৩৮), আব্দুর রউফের ছেলে আলী আহমদ, দুদু মিয়ার ছেলে শামীম আহমদ, আব্দুন নুরের ছেলে ফয়জুন নুর (৩০) ও জুনায়েদ আহমদ (৩৩) সহ উভয়পক্ষের ২০ জন। আহতদেরকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত দুদু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন