সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জেলা এনসিপি’র নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচারের নিন্দা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:৩১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:৩১:২২ পূর্বাহ্ন
জেলা এনসিপি’র নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচারের নিন্দা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সুনামগঞ্জ জেলা নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন)। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিতে এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন- সম্প্রতি আমরা লক্ষ্য করছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘সুনামগঞ্জের তালাশ’ নামের একটি আইডি থেকে সুনামগঞ্জ জেলা এনসিপির নেতা-কর্মীদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের সাথে আমাদের সংগঠনের কোনো নেতাকর্মীর স¤পৃক্ততা নেই। প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি, এই নদী থেকে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে প্রায় ১ কোটি ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আমরা শুরু থেকেই এই নদী এবং এলাকার প্রকৃতি ও পরিবেশর ক্ষতি করে বালুপাথর উত্তোলনের বিপক্ষে। কিন্তু একটি লুটেরা চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের সংগঠনকে এর সাথে জড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা শুধু ধোপাজান নদী নয়, সুনামগঞ্জের সকল নদ-নদী এবং মহালে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করি। এ ক্ষেত্রে এনসিপি’র সর্বোচ্চ সহযোগিতা থাকবে। একই সাথে এ বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে আহ্বান জানাই। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স