সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

জাতীয় পার্টির উদ্যোগে ‘উপজেলা দিবস’ পালিত

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:০৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:০৮:৩৩ পূর্বাহ্ন
জাতীয় পার্টির উদ্যোগে ‘উপজেলা দিবস’ পালিত
স্টাফ রিপোর্টার :: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ‘ঐতিহাসিক উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় সুনামগঞ্জ শহরে উকিলপাড়া থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমদাদুল হক দিলরব ও হুমায়ূন রশিদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। ২৩ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। বক্তারা উপজেলা ব্যবস্থার মাধ্যমে পল্লীবন্ধুর স্বপ্ন, অর্থাৎ একটি স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা ডা. আব্দুল আউয়াল, এইচএম ফারুক আহমদ, গোলাম হোসেন অভি, হারুন মিয়া, রফিকুল ইসলাম সরদার, শামছুল হুদা প্রমুখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু