সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নই, সাংবিধানিক আদেশ চাই : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:০২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:০২:৪৬ পূর্বাহ্ন
জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নই, সাংবিধানিক আদেশ চাই : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদের শুধু কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটা বাস্তবায়ন কীভাবে হবে সেটা স¤পর্কে নিশ্চয়তা পাবার পর আমরা সই করব। বুধবার সন্ধ্যায় যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। যে আদেশ ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে জারি করবেন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার বৈধতা তার কাছে। প্রেসিডেন্ট চুপ্পুর নয়। এর আইনি ও রাজনৈতিক কারণ আমরা তুলে ধরেছি। তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কিছু দলের প্রতি পক্ষপাত করছে। আমরা বিষয়টি জানিয়েছি। এছাড়াও বিসিএসে একই ব্যক্তি শিক্ষা ক্যাডারেও থাকলেও পরের নিয়োগেও একই ক্যাডার পায়। তখন তিনি সিনিয়রিটি বজায় রাখতে আগের ক্যাডারেই থেকে যান। ফলে নতুন ক্যাডারে আরেকজন বঞ্চিত হয়। প্রতীকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের বিষয়ে যদি ইসি সাংবিধানিক ও আইনি ব্যাখ্যা দেয় তবে অন্য প্রতীকের কথা ভাবা হবে। অন্যথায় শাপলা প্রতীক না পেলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত হলে এনসিপি সই করব উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে সরকারকে দায় নিতে হবে। জুলাই সনদ নিয়ে গণভোট ছাড়া নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও বর্তমান আচরণ নিরপেক্ষ নয়। প্রতিষ্ঠানটি সাংবিধানিকভাবে কাজ করছে না। তারা কোনো দলের পক্ষে কাজ করছে আবার কোনো দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ সময় কমিশন পুনর্গঠন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গুম-খুনে জড়িত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সরকারকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। এছাড়া, প্রশাসনের দলীয়করণ নিয়েও আপত্তি জানায় দলটি। এর আগে নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এনসিপির প্রতিনিধিদল যমুনায় যায়। বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়। এ সময় লটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন। ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর