সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ কাহারের গণসংযোগ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১২:৫২:১০ অপরাহ্ন
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ কাহারের গণসংযোগ
জগন্নাথপুর প্রতিনিধি ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের সন্তান ও যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। বুধবার দিনব্যাপী জগন্নাথপুর বাজার ও ভবেরবাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করেন এমপি প্রার্থী এমএ কাহার। এ সময় কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। সভায় এমপি প্রার্থী এমএ কাহার বলেন, সিলেটের ১৯ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে ঢাকায় গুলশানের কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় কাউকেই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। শুধু দলের জন্য কাজ করতে কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে। সুতরাং কারো ভুয়া কোন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি আমার রাজনৈতিক, সামাজিক, পারিবারিকসহ সকল অবস্থান বিবেচনা করেন, তা হলে আমার বিশ্বাস আমাকেই দলীয়ভাবে মনোনীত করবে বলে আমি আশাবাদী। তাছাড়া জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষে আমাকে এমপি পদে দেখতে চান। তাই মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে এবং কাঙ্খিত উন্নয়ন সততার সাথে নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি। বাকিটা নির্ভর করছে দল ও মানুষের হাতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স