সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৪৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৪৭:০০ পূর্বাহ্ন
জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি আবু নাসার, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক জিয়াউ রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের প্রতিবেশ রক্ষায় ধীরে ধীরে ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার বন্ধ করে হাতে চালিত নৌকা চালু করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া টাঙ্গুয়ার হাওরে পরিবেশবান্ধব পর্যটন উন্নয়ন, জলজ প্রাণী সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবিকানির্ভর কার্যক্রম টেকসইভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি