সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

এশিয়া সফর করবেন ডোনাল্ড ট্রাম্প

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৫৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৫৮:৩৪ পূর্বাহ্ন
এশিয়া সফর করবেন ডোনাল্ড ট্রাম্প
সুনামকণ্ঠ ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শেষ দিকে এশিয়া সফরে আসছেন। সোমবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, তিনি মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আরও কয়েকটি এশিয়ান দেশে সফর করবেন। সফরের শুরুতে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনটি আগামী রবিবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর ট্রাম্প জাপানে তিন দিনের যাত্রাবিরতি করবেন। এ সফরে তিনি জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া টোকিওর উপকণ্ঠে ইয়োকোসুকায় অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। এরপর ট্রা¤প দক্ষিণ কোরিয়া সফরে যাবেন, যেখানে মাসের শেষে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। এ সফরের অংশ হিসেবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এই বৈঠকে তাইওয়ান পরিস্থিতি অন্যতম আলোচ্য বিষয় হিসেবে থাকবে বলে জানা গেছে। এশিয়ায় ট্রাম্পের এই সফরকে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক কূটনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এপি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স