সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রায় ৫ শতাধিক প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে লাউ, মিষ্টি কুমড়া, বেগুনসহ বিভিন্ন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমণি সিংহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, কৃষি অফিসের কর্মকর্তা রাজন আকন্দ, তপন চন্দ্র শীলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, নিজেদের বসত বাড়ির আঙিনায় ও মাঠে বেশি বেশি করে শাক-সবজি আবাদ করতে হবে। এতে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে হাট-বাজারে অবশিষ্ট সবজি বিক্রি করে আর্থিক লাভবান হওয়া যাবে। যার ফলে হাট-বাজারে শাক-সবজির মূল্যও স্বাভাবিক থাকবে। তা না হলে বাজারে সবজির মূল্য বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হবে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, বর্তমানে জগন্নাথপুর উপজেলাজুড়ে ব্যাপকহারে শাক-সবজি আবাদ হচ্ছে। প্রান্তিক কৃষকরাও সবজি আবাদে এগিয়ে আসছেন এবং সরকার কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর