সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:১৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:১৪:৫৩ পূর্বাহ্ন
বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত
সুনামকণ্ঠ ডেস্ক :: তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হওয়ায় আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আন্দোলন স্থগিতের প্রতিশ্রুতি দেন শিক্ষক নেতারা। শিক্ষক নেতারা জানান, আপাতত সরকারের সিদ্ধান্তে তারা খুশি। এজন্য আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাবেন তারা। শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা এ ঘোষণা দেবেন। তবে চিকিৎসাভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার বিষয়টি সরকারকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে ১৫ শতাংশ বাড়িভাড়ার সিদ্ধান্তে ঐকমত্য হয় উভয়পক্ষ। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা চিঠিতে সম্মতি দেওয়া হয়। এতে আগের (১৬ অক্টোবর) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়। সম্মতিপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনি¤œ ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা পাবেন। আর আগামী অর্থবছরের ১ জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ১৫ শতাংশ (সর্বনি¤œ ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। টানা ১০ দিনের আন্দোলনের মুখে সরকার ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে সম্মত হওয়ায় খুশি শিক্ষকরা। যদিও তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাবি করে আসছিলেন। তবে সার্বিক পরিস্থিতিতে এটিকে বিজয় হিসেবে দেখছেন শিক্ষক নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু