সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:০৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:০৭:৫৪ পূর্বাহ্ন
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠকে জামায়াত প্রসঙ্গ
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। ওইদিন চলমান রাজনৈতিক বিষয়াবলীর পাশাপাশি জামায়াত প্রসঙ্গও গুরুত্ব পায়। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকা- ও তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে। কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। একজন উপদেষ্টার পিএসের কর্মকা-ও পর্যবেক্ষণে আনে বিএনপি। গত এক মাসে ডিসি (জেলা প্রশাসক) এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রদবদল করেছে, সেটাতে আপত্তি তোলেন বিএনপির নীতিনির্ধারকরা। জানা যায়, এ ব্যাপারে শিগগিরই বিএনপি তাদের অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে। একই সঙ্গে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানাবে দলটি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারে বিএনপির সমর্থন রয়েছে। সরকার ইতোমধ্যে এক মাসের বেশি সময় অতিবাহিত করেছে। কিন্তু এখনো সংস্কার কাজ শুরু হয়নি। নির্বাচনি রোডম্যাপের ঘোষণাও আসেনি। বৈঠক সূত্রে আরও জানা যায়, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মকা- নিয়েও আলোচনা হয়েছে। সেখানে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য আলোচনায় আসে। প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পতনের পর জামায়াতের কর্মকা- বেড়ে গেছে। জামায়াত আমিরসহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলা সফর করছেন। সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন। সম্প্রতি জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেছেন, তারা এত দ্রুত নির্বাচন চান না। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য আরও সময় দেওয়ার পক্ষে। তার এই বক্তব্য বিএনপিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কারণ বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি