সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন

গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:২১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:২১:৪৫ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার মিডিয়ার দফতর। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আরও ২৩০ জন আহত হয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। রবিবার এক বিবৃতিতে গাজার মিডিয়া দফতর বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে। এসব কর্মকা- আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে দফতরটি। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতির পরও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, গোলা নিক্ষেপ করেছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোতে আগুনের বলয় তৈরি করেছে। গাজা প্রশাসনের মতে, এসব হামলায় ইসরায়েলি ট্যাংক, সাঁজোয়া যান, দূরনিয়ন্ত্রিত টার্গেটিং ক্রেন, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। গাজার কোনও প্রদেশই এই হামলা থেকে বাদ পড়েনি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ ও যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্রগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প প্রস্তাবিত এক পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, বন্দি বিনিময় এবং ত্রাণ সহায়তা প্রবেশের কথা ছিল। প্রায় দুই বছর ধরে চলা গাজার যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার অধিকাংশ অবকাঠামো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪