সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুয়েল আহমদ

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:১৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:১৭:১৩ পূর্বাহ্ন
সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিপূর্ণভাবে সুনামগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর ব্যবস্থাপনা কমিটির (কার্যনির্বাহী পরিষদ) নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদর উপজেলার বিআরডিবি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫১জন। ৫১টি ভোটই কাস্ট হয়। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। নির্বাচনে ২৮ ভোট পেয়ে ছাতা প্রতীকে মোহাম্মদ আলী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আহমদ নুর চেয়ার প্রতীকে পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি পদে জুয়েল আহমদ হারিকেন প্রতীকে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আলী আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১৮ ভোট। ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মতিউর রহমান। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক শফিকুল ইসলাম এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শিমুল খান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি