সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দোয়ারাবাজারে পুত্রের নির্যাতনে বিধবা মা ঘরছাড়া

  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:০৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:০৩:৫৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে পুত্রের নির্যাতনে বিধবা মা ঘরছাড়া
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। একমাত্র সন্তানের নেশাগ্রস্ত জীবনের কাছে পরাজিত হয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মা। গাঁজার টাকার জন্য ছেলের নিত্যদিনের নির্যাতনে ঘরছাড়া হয়েছেন অসহায় বিধবা সালেহা বেগম। নিরাপত্তাহীনতায় এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বিধবা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র সন্তানটি বখাটে ও গাঁজাখোর। এ কারণে তার স্ত্রী দুই সন্তানসহ বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তাকে গাঁজার টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করে। আমি পুলিশের শরণাপন্ন হয়েও কোন প্রতিকার নেই। সে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যচারে বাড়িঘরে থাকতে পারছি না। পুলিশে লিখিত অভিযোগ দেওয়ার পর তারা বলেছেন এটা তাদের কাজ নয়, তাকে ধরে কোর্টে পাঠান। পুলিশের কাছেও কোন সহায়তা পাচ্ছি না, এখন আমি নিরাপত্তাহীনতায় আছি। স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা বেগম স্বামী হারানোর পর থেকে একমাত্র ছেলে আব্দুস সালামকে নিয়েই থাকতেন। কিন্তু সময়ের সঙ্গে আব্দুস সালাম নেশায় আসক্ত হয়ে পড়ে। গাঁজার টাকা না দিলে মায়ের উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। একসময় সেই নির্যাতন এতটাই বেড়ে যায় যে, সালেহা বেগম বাধ্য হয়ে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। এলাকাবাসী জানান, আব্দুস সালামের বিরুদ্ধে আগেও স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশ হয়েছে। এমনকি কয়েক দফা তাকে জেলহাজতেও পাঠানো হয়েছিল, কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এখন দিনরাত মাদকাসক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এবং মাকে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার কয়েকজন প্রবীণ জানান, সালেহা বেগম আমাদের গ্রামের সবার শ্রদ্ধার মানুষ। কিন্তু এখন তার কষ্টের শেষ নেই। এমন অন্যায়ের বিচার না হলে মানবতা হারিয়ে যাবে। এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু