সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে নারী সমাবেশ ও পিঠা উৎসব

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে নারী সমাবেশ ও পিঠা উৎসব
স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জে হাওরের নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শহরের লতিফা কমিউনিটি সেন্টারে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি বাংলাদেশ, অনচিত্র, বিন্দু, হাউস, প্রাণ-এর যৌথ্য উদ্যোগে নারী সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দেশের অর্থনীতি এবং কৃষিতে নারীদের অধিকারের দাবিতে গ্রামীণ নারী কৃষকদের অবদান তুলে ধরার জন্য নারী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে নারী কৃষক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় গ্রামীণ নারী কৃষকদের অংশগ্রহণে নারী কৃষকদের ‘কৃষক’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারি নীতি ও প্রণোদনায় তাদের সমান সুযোগ নিশ্চিত করার জন্য জোরালো দাবি তোলা হয়। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট সিলেটের সভাপতি আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি। সমাবেশে বক্তারা উল্লেখ করেন যে, দেশের মোট নারী কর্মশক্তির প্রায় ৭৪ শতাংশ কৃষিতে নিয়োজিত। গত এক দশকে কৃষি খাতে নারী শ্রমিকের সংখ্যা প্রায় ১১৬ শতাংশ বেড়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় তাদের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার স্পষ্ট ইঙ্গিত দেয়। যাইহোক, এই উল্লেখযোগ্য অবদান সত্ত্বেও, কৃষিকাজে নিয়োজিত মোট মহিলা শ্রমিকের প্রায় ৭২ শতাংশ অবৈতনিক পারিবারিক শ্রমিক হিসেবে কাজ করে। তারা তাদের শ্রমের ৪৫.৬ শতাংশ বিনামূল্যে প্রদান করে এবং দৈনিক শ্রমের জন্য পুরুষদের প্রায় অর্ধেক মজুরি পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা