সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

হাওরাঞ্চলের উন্নয়ন চাই

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:১১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:১১:১০ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের উন্নয়ন চাই
তাহিরপুরে বিএনপির জনসভায় দলটির কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেছেন- বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চল আর পিছিয়ে থাকবে না। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; বরং দীর্ঘদিন ধরে অবহেলিত হাওরবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিধ্বনি। বাংলাদেশের হাওরাঞ্চল - বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশাল জলভূমি দেশের কৃষি ও মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ উৎস। অথচ এই অঞ্চলের মানুষ এখনও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিপণন ও কর্মসংস্থানে পিছিয়ে। বর্ষায় হাওর হয়ে ওঠে বিচ্ছিন্ন দ্বীপসমূহের সমষ্টি; শুষ্ক মৌসুমে দেখা দেয় বেকারত্ব, খরা ও নাব্যতা সংকট। আনিসুল হক তার বক্তব্যে বলেছেন- হাওরের কৃষকের উন্নয়ন, খাল-নদী খনন, নাব্যতা ফিরিয়ে আনা এবং শ্রমিক-বণিকের বৈষম্য দূর করার জন্য তিনি কাজ করবেন। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে হাওরের অর্থনীতি এক নতুন দিগন্তে পৌঁছতে পারে। বিশেষ করে “খাল খনন কর্মসূচি”র মতো কার্যকর উদ্যোগ একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন, যা কৃষিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছিল। বর্তমানে নদী ও খালের নাব্যতা হারানোয় জলাবদ্ধতা, আগাম বন্যা ও ফসলহানির সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। তাই হাওরের উন্নয়নে নতুন করে জলস¤পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া সময়ের দাবি। তবে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিতে উন্নয়ন সম্ভব নয়। প্রয়োজন টেকসই পরিকল্পনা, স্থানীয় অংশগ্রহণ এবং পরিবেশসম্মত উন্নয়ন কৌশল। হাওরাঞ্চলের প্রতিটি ইউনিয়নে কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়নযোগ্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত। বিশেষ গুরুত্ব দিতে হবে যোগাযোগ, কৃষিপণ্য সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা, বিকল্প কর্মসংস্থান ও শিক্ষার সম্প্রসারণে। একইসাথে দেশের রাজনৈতিক দলগুলোর উচিত হাওর উন্নয়নকে দলীয় প্রতিযোগিতার বাইরে রেখে একটি জাতীয় অগ্রাধিকার কর্মসূচি হিসেবে দেখা। কারণ হাওরের উন্নয়ন মানেই বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন। হাওরাঞ্চলের মানুষ বহু বছর ধরে শুধু ভোটের মৌসুমে রাজনীতিকদের আশ্বাস শুনে আসছেন। এখন সময় এসেছে কথার নয়, কাজের রাজনীতি দেখানোর। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক- হাওরের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে হবে। হাওরের উন্নয়নই হবে জাতীয় উন্নয়নের মাপকাঠি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা