সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

সিলেটের উন্নয়নে বৈষম্য, লন্ডনে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৫১:১৯ পূর্বাহ্ন
সিলেটের উন্নয়নে বৈষম্য, লন্ডনে বিক্ষোভ সমাবেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের উন্নয়নে ‘সরকারের বৈষম্যমূলক আচরণের’ প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ অক্টোবর) লন্ডনের আলতাব আলী পার্কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্যবাসী সিলেট প্রবাসী সমাজ। এতে বিপুল সংখ্যক প্রবাসী, তরুণ-তরুণী, শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন। সমাবেশের সভাপতিত্ব করেন কে এম আবু তাহের চৌধুরী, সঞ্চালনা করেন মো. আমিনুল ইসলাম। ছয় দফা দাবির ওপর লিখিত বক্তব্য পাঠ করেন ইফতেকার সিদ্দিকী ইফতি। সমাবেশে বক্তব্য দেন- আব্দুল মুকিত, তাজুল ইসলাম, সাইদুজ্জামান সুমন, আব্দুর রব, জাকির চৌধুরী, আব্দুল বাছিত রাফি, আফছার আহমদ, মিজান ওয়াহিদ, শাহীন আলম সানী, মামুন আহমদ, আসাদুজ্জামান শাফী, ফয়েজ আহমদ, ইলিয়াস হোসেন, সুমন আহমদ ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন। বক্তারা বলেন, তিন বছর আগে যে ছয় লেন প্রকল্পের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়ককে আধুনিক করার ঘোষণা দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। গর্তে ভরা রাস্তা, অবিরাম যানজট, দুর্ঘটনা আর ধুলাবালিতে ঢাকা পথ আজ মানুষের জীবনে পরিণত হয়েছে এক নিত্যদিনের যন্ত্রণায়। এর প্রভাব পড়ছে দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। তারা আরও বলেন, সিলেট বাংলাদেশের অন্যতম রেমিট্যান্স কেন্দ্র - প্রবাসীরা দেশের অর্থনীতির বড় অংশ বহন করেন। অথচ সেই প্রবাসীরাই দেশে ফিরে যখন নিজ পরিবারের কাছে পৌঁছাতে পারেন না, তখন সেটি শুধু অব্যবস্থাপনা নয়, অপমানও বটে। পাশাপাশি উপস্থিত সবাই চোখ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান, যার মাধ্যমে তারা সিলেটের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন। ইফতেকার সিদ্দিকীর পাঠ করা লিখিত বক্তব্যে সিলেটের উন্নয়ন ও নাগরিক ভোগান্তি নিরসনে ছয়টি দাবির কথা তুলে ধরা হয়- ১. ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত স¤পন্ন করতে হবে। ২. প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করতে হবে। ৩. শিক্ষার্থী, রোগী, পর্যটক ও প্রবাসীদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালু করতে হবে। ৪. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তর করতে হবে। ৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিকল্প পরিবহন রুট (ট্রেন ও নৌপথ) চালু করতে হবে। ৬. পর্যটন খাতে ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে। বক্তারা সতর্ক করে বলেন, যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার