সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

যুব রাজনীতিবিদ মুইনুদ্দিন জালালকে স্মরণ, তিনি ছিলেন সাহসী, পরোপকারী

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৪৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৪৮:১১ পূর্বাহ্ন
যুব রাজনীতিবিদ মুইনুদ্দিন জালালকে স্মরণ, তিনি ছিলেন সাহসী, পরোপকারী
স্টাফ রিপোর্টার :: যুব রাজনীতিবিদ, আইনজীবী ও পরিবেশ আন্দোলনের নেতা মইনুদ্দিন আহমদ জালালের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই স্মরণসভা হয়। শুরুতেই জালালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ইকবাল কাগজী। বক্তব্য দেন লেখক গবেষক সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মঈনুদ্দিন জালালের বড়ভাই আইনুল ইসলাম বাবলু, সমাজকর্মী আজিজ আহমদ বাপ্পু, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, শিক্ষক সুবল বিশ্বাস, সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল, সমাজকর্মী ওবায়দুল হক মিলন, কবি ওবায়দুল মুন্সী প্রমুখ। মইনুদ্দিন আহমদ জালাল ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলংয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। স্মরণসভায় বক্তারা বলেন, মইনুদ্দিন আহমদ জালাল সুনামগঞ্জের সব দল ও মতের মানুষের অতিপ্রিয় মানুষ ছিলেন। একদিকে যেমন সাহসী অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী মানুষ। মানুষের বিপদে-আপদে সবার আগে গিয়ে পাশে দাঁড়াতেন। মনেপ্রাণে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন মইনুদ্দিন আহমদ জালাল। মৃত্যুর আগে তিনি পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) জন্য সিলেটে ৫০ শতক জমি দান করে গেছেন। একজন বড় মনের মানুষ না হলে কেউ কোটি টাকার জমি মানুষের কল্যাণে এভাবে দান করতে পারেন না। বৃহত্তর সিলেটের বহু আঞ্চলিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি। নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনে ভূমিকা রেখেছেন সাহসের সঙ্গে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতিম-লীর সদস্য হিসেবে আন্তর্জাতিক পরিম-লে নির্মোহভাবে যুব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমৃত্যু মইনুদ্দিন জালাল। দেশকে তুলে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনে। যুব আন্দোলনকে সংগঠিত করতে পৃথিবীর বহুদেশ ঘুরেছেন। মানুষের কল্যাণ, মানুষের মুক্তিই ছিল তাঁর জীবনের মূল দর্শন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪