সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:০৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:০৩:৩০ পূর্বাহ্ন
আদেশের পরদিনই ৮ ডিসির নিয়োগ বাতিল
সুনামকণ্ঠ ডেস্ক :: সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের পরদিন নতুন আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি জানান, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল করা হয়েছে। উপসচিব পদের এই কর্মকর্তারা হলেন যথাক্রমে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান (জয়পুরহাট), বাণিজ্য মন্ত্রণালয়ের ফারহানা ইসলাম (কুষ্টিয়া), জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. মাহবুবুর রহমান (রাজশাহী), বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), পানিসম্পদ মন্ত্রণালয়ের মো. মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর), আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগম (রাজবাড়ী) ও স্বাস্থ্যসেবা বিভাগের মো. আব্দুল আজিজ (শরীয়তপুর)। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়। এর আগের দিন আরও ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের বিষয়ে গত মঙ্গলবার নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা। এই দাবিতে ওইদিন দিনভর তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তারা। এদিকে বুধবার সেই সঙ্গে চার জেলার জেলা প্রশাসকের পদায়ন বদল হয়েছে। টাঙ্গাইল জেলার ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর থেকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু