সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

‎আজকের এই জনসমাবেশ প্রমাণ করে আমি আপনাদের লোক, ধানের শীষের লোক: ব্যারিস্টার লিটন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৮:০৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন
‎আজকের এই জনসমাবেশ প্রমাণ করে আমি আপনাদের লোক, ধানের শীষের লোক: ব্যারিস্টার লিটন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
মানুষ পরিবর্তন চায়, মানুষ ন্যায় চায়, মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। দেশনেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, তা কোনো দলীয় প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে জবাবদিহিমূলক প্রশাসন, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, ন্যায্য বিচারপ্রক্রিয়া ও কর্মসংস্থানের নিশ্চয়তা। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, যুবক পাবে কাজ, আর সাধারণ মানুষ পাবে নিরাপত্তা ও মর্যাদা। ‎
আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবো, দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়বো। ‎দেশকে আমরা ফিরিয়ে আনবো প্রকৃত গণতন্ত্রের পথে, মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে।
আজকের এই জনসমাবেশ প্রমাণ করে আমি আপনাদের লোক, এবং ধানের শীষের লোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফিন্দী শুক্রবার বিকেলে উপজেলার সাচনা বাজারে তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের গণসংযোগ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‎
সভায় ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ‎উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য এমদাদুল হক আফিন্দী, গোলাম রাব্বানী আফিন্দী, সুনামগন্জ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সদস্য মিসবাহ উদ্দিন রুমী, মন্জুরুল হক আফিন্দী, সাবেক সহ-সভাপতি কাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নূর আখন্জি, জামালগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন দ্বিপক, বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকী, উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য রুহেল মিয়া, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, ছাত্রদল নেতা নাজমুল হাসান অপু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি