সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৯:০০:৫৩ পূর্বাহ্ন
বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।। সুজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত পরিচালক ছিলেন। সুজন ২০১৩, ২০১৭ ও ২০২১ তিন মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচালক হয়েছিলেন বিসিবির। তবে সর্বশেষ মেয়াদপূর্ণ হওয়ার আগেই সরে গেলেন পদ থেকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তী কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সুজন। এর আগে বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ও হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান নাঈমুর রহমান দুর্জয়। তারা সবাই ছিলেন পরিচালক। সরিয়ে দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত পরিচালক বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও। সরকার পতনের পর থেকে দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালক। দুই সপ্তাহ আগে বিসিবি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪