সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড জব্দ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:২৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:২৯:৪৬ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশ, নৌ-পুলিশ ও বিজিবি সদস্যরা। অভিযানকালে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল এলাকা থেকে প্রায় এক হাজার ঘনফুট বালুভর্তি একটি বাল্কহেড জব্দ করা হয়। জব্দ করা বাল্কহেডটি পরবর্তীতে তাহিরপুর থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর জানিয়েছে, নদীর পাড় সুরক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতভাবে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স