সুনামগঞ্জ , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ

যাদুকাটা নদীর তীরে গ্রামবাসীর মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:২৩:৫৯ পূর্বাহ্ন
যাদুকাটা নদীর তীরে গ্রামবাসীর মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে মানববন্ধন করেছেন লাউড়েরগড় গ্রামের অন্তত ৫ শতাধিক মানুষ। তারা মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে এই মানববন্ধন করেন। শুক্রবার বিকাল ৪টায় লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদার কর্তৃক অবৈধভাবে নদীর পাড় কেটে বালি লুট করে নিয়ে লাউড়েরগড় এলাকাবাসীর নামে গণহারে মিথ্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বক্তারা বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে কেউ নদীরপাড় কেটে নিতে পারবে না। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রায় সময় দিনে ও রাতে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে গ্রামবাসীর উপর চাপিয়ে দেয় তারা। স্থানীয় মানুষজন এ ব্যাপারে বাধা দেওয়ার কারণে ইজারাদাররা ক্ষুব্ধ হয়ে গণহারে মামলা করে স্থানীয়দের দমন করার চেষ্টা করছে। ইজারাদাররা একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানির করছে। এসব মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে অসহায় এলাকাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের জোর দাবি জানাই। লাউড়েরগড় গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা মিয়া, মরম আলী, শাহজাহান মিয়া, লোকমান মিয়া, হারুন মিয়া, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, খাজা মইন উদ্দিন, আব্দুর রহমান, ইঞ্জিল মিয়া, বাচ্চু মিয়া, হুমায়ূন মিয়া, শফিকুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, আবুবকর, নজরুল ইসলাম, রুস্তুম আলী, সুর আলম, সাবিকুল ইসলাম, নজির হোসেন প্রমুখ। এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে বাদ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স