সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় তলব

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় তলব
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন ঘিরে সিলেট বিভাগজুড়ে বিএনপিতে দেখা দিয়েছে প্রার্থী জট। ১৯টি আসনে অন্তত ৮০ জন নেতা মনোনয়নের দাবিদার হিসেবে রয়েছেন মাঠে। এ পরিস্থিতিতে আগামী রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে বৈঠকে বসবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সিলেট বিভাগের প্রতিটি আসনের প্রার্থীদের সাংগঠনিক অবস্থা, জনস¤পৃক্ততা ও মাঠপর্যায়ের অবস্থান পর্যালোচনা করা হবে। এরপর কেন্দ্রীয় টিম প্রাথমিক খসড়া তালিকা চূড়ান্ত করবে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক ও সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন, এটি দলের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে বিভাগের সব সম্ভাব্য প্রার্থীই অংশ নেবেন। তিনি বলেন, দল বড়, তাই মনোনয়নপ্রত্যাশীও বেশি। তবে এতে কোনো বিভাজন হবে না। ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল জানান, দলের পক্ষ থেকে আমাকে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে, আমি সেখানে অংশ নেব। কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্র জানায়, প্রার্থী নির্ধারণে ডিজিটাল ডাটাবেজ ও অনলাইন স্ক্রুটিনি ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে। প্রার্থীদের অতীত কার্যক্রম, ভোটার সংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান এবং সাংগঠনিক রিপোর্ট যাচাইয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিএনপি। এভাবে একটি স্বচ্ছ ও তথ্যভিত্তিক মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করতে চায় দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সিলেটের এক নেতা জানান, দলের নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে- প্রতিটি আসনে কেবল একজন প্রার্থীই চূড়ান্ত মনোনয়ন পাবেন। আগ্রহীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতেও সক্রিয় থাকতে বলা হয়েছে। বিশেষ করে বিদ্রোহী প্রার্থিতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রযুক্তিনির্ভর ও যাচাইকৃত প্রার্থী বাছাইয়ের মাধ্যমে আসন্ন নির্বাচনে বিএনপি শক্তিশালীভাবে মাঠে নামবে। জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি বিভাগের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। তিনি ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল এবং সালাহউদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থেকে প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া তদারকি করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী