সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সিলেটে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আসামির হামলা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৫১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৫১:৩১ পূর্বাহ্ন
সিলেটে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আসামির হামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের কো¤পানীগঞ্জে সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন। বৃহ¯পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে রিমান্ড শুনানি শেষে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাংবাদিক নয়ন সরকার। তিনি সিলেটের ইমজা নিউজে কর্মরত রয়েছেন। এসময় নয়নকে রক্ষায় অন্য সাংবাদিকরা এগিয়ে এলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানি শেষে নিচে নামানো সময় আলফু মিয়া পুলিশের সামনেই সাংবাদিক নয়নের ওপর ঝাঁপিয়ে পড়েন। এসময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই সময়ে আলফুর ছেলে সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নেন। পরে নয়নের সহকর্মীরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। সাংবাদিক নয়ন সরকার বলেন, আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা করে। এরপর পুলিশের সামনে হাতকড়া পরা অবস্থায় আলফু নিজে আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। সিনিয়র সাংবাদিক ও আইনজীবী ময়নুল হক বুলবুল বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিনটি হত্যা মামলাসহ বহু মামলার আসামি সাদাপাথর লুটের অন্যতম হোতাকে কোর্টে এভাবে হাতকড়া ছাড়া কীভাবে আনা হলো? আইন অনুযায়ী, এমন আসামিকে অবশ্যই ডান্ডাবেরি অবস্থায় কোর্টে আনা হয়। আলফু চেয়ারম্যানের ক্ষেত্রে কেন এটি করা হয়নি সেটি আমাদের জন্য বিস্ময়ের বিষয়। তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ সংগ্রহের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পুলিশি দায়িত্ব পালনে এ ধরনের শৃঙ্খলাভঙ্গ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা দ্রুত পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী