সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

সিলেট বোর্ডে ইংরেজিতেই ফল বিপর্যয়

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:২০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:২০:৪২ পূর্বাহ্ন
সিলেট বোর্ডে ইংরেজিতেই ফল বিপর্যয়
সুনামকণ্ঠ ডেস্ক :: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে গত সাত বছরের মধ্যে সর্বাধিক ফল বিপর্যয় হয়েছে। এবারের পরীক্ষায় ইংরেজি বিষয়ে পাসের হার ৬৪ দশমিক ৫৩ শতাংশ। গত বছর এই বিষয়ে পাসের হার ছিল শতভাগ। দ্বিতীয় সর্বনি¤œ পাসের হার আইসিটিতে ৮০.৮৭ শতাংশ। গত বছর ছিল ৮৭.৭৮ শতাংশ। এই দুই বিষয়ে কম পাসের হারই সামগ্রিক ফলাফলকে টেনে নামিয়েছে বলে দাবি করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, সিলেট বোর্ডের অধীনে মফস্বল এলাকাগুলোয় ভালো ইংরেজি শিক্ষক নেই। তাছাড়া শহরের মতো কোচিংয়ের সুবিধাও শিক্ষার্থীরা পায় না। সে কারণেই মফস্বলের শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটিতে বেশি খারাপ করেছে, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে। তবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বোর্ডের অন্যান্য বিষয়গুলোর ফলাফল নিম্নগামী : হিসাববিজ্ঞান : পাসের হার ৬৮ দশমিক ১১ শতাংশ (গত বছর ৭৪ দশমিক ৩৫ শতাংশ); পদার্থবিজ্ঞান: ৮৩ দশমিক ৭৫ শতাংশ (গত বছর ৯৬ দশমিক ৪২ শতাংশ); উচ্চতর গণিত: ৭৯ দশমিক ০২ শতাংশ (গত বছর শতভাগ); ইতিহাস: ৮১ দশমিক ৭৫ শতাংশ (গত বছর শতভাগ); বাংলা: ৯০ দশমিক ০২ শতাংশ (গত বছর শতভাগ); রসায়ন: ৮৭ দশমিক ৯৯ শতাংশ (গত বছর শতভাগ); জীববিজ্ঞান: ৯৩ দশমিক ৮৫ শতাংশ (গত বছর শতভাগ); অর্থনীতি: ৮৭ দশমিক ৯৫ শতাংশ (গত বছর শতভাগ); সমাজবিজ্ঞান: ৯৬ দশমিক ৬৩ শতাংশ (গত বছর শতভাগ); যুক্তিবিদ্যা: ৯০ দশমিক ৬৪ শতাংশ (গত বছর ৯৪ দশমিক ৮৯ শতাংশ); মনোবিজ্ঞান: ৮৫ দশমিক ৩৩ শতাংশ (গত বছর শতভাগ); ভূগোল: ৯৫ দশমিক ৬১ শতাংশ (গত বছর ৯৮ দশমিক ২৯ শতাংশ); পরিসংখ্যান: ৭৬ দশমিক ৭৮ শতাংশ (গত বছর শতভাগ); ইসলামের ইতিহাস: ৯৮ দশমিক ৯০ শতাংশ (গত বছর শতভাগ); কৃষি শিক্ষা: ৯২ দশমিক ৮০ শতাংশ (গত বছর শতভাগ)। এবার সিলেট বোর্ডে মোট পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে ৩৩ দশমিক ৫৩ শতাংশ। এবার সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৫ হাজার ৯৬টি কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল