সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন: ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:৪১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:৪৩:৪৪ অপরাহ্ন
যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন: ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারা সীমানা বহিঃর্ভূত নদীর পাড় কেটে বালুলুট করে নদীর আকার পরিবর্তন, ভূমিরূপ ও পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় আরও ২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) তাহিরপুর থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
মামলার প্রধান আসামিরা হলেন: তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে খাজা (৬৫), পুরাণ লাউড় গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে মোঃ আক্কাছ (৫৩), লাউড়েরগড় গ্রামের কিবরিয়ার ছেলে আব্দুল কাইয়ুম মাস্টারসহ ৩৭ জনকে এজাহারে নামীয় আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাতের আঁধারে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারা সীমানার বাইরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এতে নদীর আকার পরিবর্তন, ভূমিরূপ ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই পুরান লাউড়েরগড় মৌজার লাউড়েরগড়, শাহ আরেফিন সেতু, শ্রী অদ্বৈত মন্দির এবং রাজাই মৌজার শিমুল বাগান সংলগ্ন ইজারাবহির্ভূত নদীর পাড় থেকে এই বালু লুট করা হয়। এজাহারে আরও বলা হয়, গত ৬-৯ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত রাত ১২.০০ ঘটিকার পর থেকে সকাল পর্যন্ত নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হয়। এটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৪(২), ৬(৬), ১২ এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং-১,৮ ও ১২ অনুসারে বিচার্য।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক বলেন, নদীর পাড় কেটে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করা হয়েছে। তিনি আরও জানান, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে ১০ অক্টোবর থেকে নিয়মিত টাস্কফোর্স অভিযান শুরু হওয়ায় আসামিরা পালিয়ে গেছে এবং বর্তমানে পাড় কেটে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ