সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

কৃষি ব্যাংকের উদ্যোগে ‘কৃষিঋণ মেলা’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:৩০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:৩০:২০ পূর্বাহ্ন
কৃষি ব্যাংকের উদ্যোগে ‘কৃষিঋণ মেলা’ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সুনামগঞ্জ জেলার ৩০টি শাখায় ‘কৃষিঋণ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রধান ফসল বোরো ধান। কৃষকদের ধান উৎপাদনে দাদন না নিয়ে কৃষিঋণ নেওয়ায় উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন উপজেলায় ‘রবির সূচনা’ শিরোনামে কৃষিঋণ মেলার উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দায়া, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। এছাড়া জেলার অন্যান্য শাখায় উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিস¤পদ কর্মকর্তা, চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কর্মসূচি উদ্বোধন করেন। বিকেবি, বিশ্বম্ভরপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ জেলার প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান শহীর। তিনি বলেন, সুনামগঞ্জ জেলার ঋণ বিতরণের বড় একটি খাত তথা একমাত্র খাত বোরো। এই অঞ্চলের ৮০% ঋণ এই মৌসুমে বিতরণ করা হয়ে থাকে। তিনি দাদন ব্যবসায়ীদের হাত থেকে কৃষকদের রক্ষার্থে ব্যাংকে প্রচলিত সহজ শর্তে কৃষিঋণ গ্রহণে উপস্থিত ঋণগ্রহীতাদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি ঋণগ্রহীতাদের পুরাতন ঋণ পরিশোধ করে প্রয়োজনে নতুন ঋণ গ্রহণে আহ্বান জানান। তিনি আরো বলেন, কৃষি ব্যাংক সহজ শর্তে হয়রানিমুক্তভাবে কৃষকদের কৃষিঋণ দেয়। কেউ যদি ঋণ নিতে হয়রানির শিকার হন তাহলে ব্যাংকের হেল্প লাইন বা অভিযোগের নাম্বারে জানানোর অনুরোধ জানান। মেলায় ১১৩৯ জন কৃষককে ৫৮২.৪২ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স