সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

এফআইভিডিবি’র স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:২৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:২৪:০৮ পূর্বাহ্ন
এফআইভিডিবি’র স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
স্টাফ রিপোর্টার :: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও এফআইভিডিবি’র সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলায় হাঁস খামারিদের নিয়ে স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে শান্তিগঞ্জে এফআইভিডিবি’র ট্রেনিং সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সভায় এফআইভিডিবি’র রিজিওনাল ম্যানেজার মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. মারুফ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা, এফআইভিডিবি’র স্মার্ট প্রজেক্ট ম্যানেজার জহির উদ্দিন মোহাম্মদ ফিরোজ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. ওবায়দুল হক মিলন। কর্মশালায় জেলায় প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম স্মার্ট প্রকল্পে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে মো. ওবায়দুল হক মিলন বলেন, হাওরে হাঁস পালন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। হাওরে যেমন সমস্যা, চ্যালেঞ্জ আছে তেমনি সম্ভাবনা প্রচুর। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাশাপাশি খামার হতে হবে পরিবেশবান্ধব, যাতে নিয়ম মেনে পরিবেশের ক্ষতি না করে খামারিরা লাভবান হতে পারেন। তার জন্য স্মার্ট প্রকল্প বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করি। স্মার্ট প্রকল্পের বিষয়ে প্রজেক্ট ম্যানেজার জহির উদ্দিন মোহাম্মদ ফিরোজ জানান, স্মার্ট প্রকল্পের মাধ্যমে হাঁস খামারিদের মাঝে সচেতনতা সৃষ্টি ও আরইসিপি’র মাধ্যমে নতুন প্রযুক্তির সফল সম্প্রসারণ সম্ভব হচ্ছে। শান্তিগঞ্জ, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় হাঁস পালনে নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। তিনি জানান, স্মার্ট প্রকল্পে খামারিদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করাসহ পরিবেশবান্ধব হাঁসের খামার বানিয়ে দেয়া হয়। উক্ত কর্মশালায় জেলা প্রাণিস¤পদ কর্মকর্তার মাধ্যমে দুইজন খামারিকে স্মার্ট প্রকল্প থেকে অনুদানের চেক প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স