সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : ইসি সচিব

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৩৩:১৭ পূর্বাহ্ন
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : ইসি সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরাসরি এটি দেয়ার কোনো সুযোগ নেই। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ইসি সচিব বলেন, এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছে, আমরা তা দিয়েছি। শাপলা বিষয়ে নির্বাচন কমিশন আগের অবস্থানেই আছে। আখতার আহমেদ বলেন, যেহেতু নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এটি দেয়ার কোনো সুযোগ নেই। তারা যদি নিজেদের প্রতীক না চায়, তাহলে কমিশন নিজ বিবেচনায় প্রতীক বরাদ্দ দেবে। এনসিপি যদি ১৯ তারিখের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে। প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, আগের ১১টি দেশের পাশাপাশি নতুন করে আরও চারটি দেশে ভোটার হালনাগাদের কাজ শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট দেয়ার অ্যাপ চালু করতে পারব বলে আমরা আশা করছি। ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম আমাদের কাছে পৌঁছে গেছে। স্থানীয় পর্যবেক্ষক নিয়ে সংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন বলে জানান তিনি। নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠপর্যায়ে অনুসন্ধান চলমান রয়েছে বলে যোগ করেন ইসি সচিব। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, গণভোট হবে কি হবে না, এ বিষয়টি নির্বাচন কমিশনে এখনো উপস্থাপনই হয়নি। তাহলে প্রস্তুতি নিয়ে আমি আপনাদের কী বলব?

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু