সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সম্পন্ন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৯:২১ পূর্বাহ্ন
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপনের সমাপনী দিনে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানে যৌথভাবে আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। আহমদ মাসুরা সুহিতা ও সুরাইয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. খলিল রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, ইসলামিক রিলিফের ম্যানেজার শামসুল আলম, দি হাঙ্গার প্রজেক্টের ম্যানেজার কুদরত পাশা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির শিশুরা ও বিভিন্ন শিশু শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪