সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করুন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৫:১৫ পূর্বাহ্ন
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করুন
হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জ - প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য ভা-ার। কিন্তু এই জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত। মাঠপর্যায়ের শিক্ষা তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার পদগুলো বছরের পর বছর খালি পড়ে আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের তথ্য অনুযায়ী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৬৩টি পদের মধ্যে ৪৬টিই শূন্য। ১২টি উপজেলায় শিক্ষা অফিসার থাকার কথা থাকলেও মধ্যনগরে একজনও নেই। অফিস সহায়ক থেকে শুরু করে সহকারী কর্মকর্তার অভাবে শিক্ষা প্রশাসন যেন দিশেহারা। প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। কিন্তু এই ভিত্তি যদি নড়বড়ে হয়ে পড়ে, তবে ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও মানবস¤পদ গঠনের পথও অনিশ্চিত হয়ে যায়। হাওরাঞ্চলের কঠিন ভৌগোলিক বাস্তবতায় শিক্ষা কার্যক্রম চালানো এমনিতেই কঠিন। তার ওপর জনবল সংকটে স্কুল পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ কিংবা দাপ্তরিক কাজ - সবই আজ বিলম্বিত ও বিঘিœত। উপজেলা শিক্ষা অফিসে কর্মচারী না থাকায় শিক্ষকদের দাপ্তরিক কাজে ঘুরে ঘুরে সময় ও অর্থ নষ্ট হচ্ছে। এর ফলে পাঠদান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে গুণগত শিক্ষার অধিকার থেকে। একজন সহকারী শিক্ষা কর্মকর্তা শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি শিক্ষক-শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎস, মাঠপর্যায়ের নির্দেশকের ভূমিকা পালন করেন। নিয়মিত স্কুল পরিদর্শন, শিক্ষকদের পরামর্শ দেওয়া, পাঠদানের মান যাচাই - এসব দায়িত্ব পালন না হলে স্কুল কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে যায়। বর্তমানে সুনামগঞ্জের শত শত প্রাথমিক বিদ্যালয় সেই অরক্ষিত অবস্থাতেই চলছে। এ অবস্থায় বলা যায়, হাওরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক গভীর সংকটের মুখোমুখি। সরকারের ‘সবার জন্য শিক্ষা’ ও ‘গুণগত প্রাথমিক শিক্ষা’ অর্জনের লক্ষ্য এইভাবে পূরণ হওয়া সম্ভব নয়। শিক্ষা প্রশাসনের কাঠামো অচল হয়ে গেলে শিক্ষার গুণগত মান শুধু নয়, শিক্ষার প্রতি সমাজের আস্থাও কমে যায় - যা দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এখন সময় এসেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের দ্রুত পদক্ষেপ নেওয়ার। অবিলম্বে শূন্য পদগুলোতে যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে, দুর্গম এলাকায় কর্মরতদের জন্য বাড়তি প্রণোদনা ও ভাতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অফিস কাঠামোতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষকরা প্রশাসনিক জটিলতায় না পড়ে তাদের মূল দায়িত্ব - শিক্ষাদানে মনোযোগ দিতে পারেন। হাওরের শিশুরাও দেশের অন্য অঞ্চলের মতো সমান শিক্ষার অধিকার রাখে। সেই অধিকার রক্ষা করতে হলে প্রশাসনিক ঘাটতি পূরণই এখন সময়ের দাবি। নইলে প্রাথমিক শিক্ষার ভিত্তি ভেঙে পড়বে, আর সেই ধস ঠেকাতে আগামী প্রজন্মকেই দিতে হবে মূল্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স