যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন : চার জনের দুই মাসের কারাদন্ড
- আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৪:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে দুই মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।
অভিযান চলাকালে ‘আম্বর আলী নৌ পরিবহন’ নামে একটি স্টিল বডির বাল্কহেডসহ বালু জব্দ করে তাহিরপুর থানায় জিম্মায় রাখা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারায় চারটি মামলা দায়ের করে চারজনকে দুই মাস করে কারাদ- প্রদান করা হয়। পরে তাদের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর ইসলামসহ তার সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধ ও নদীর পাড় সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কারাদ-প্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ