সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

শহীদ মিনার ভাঙায় নিন্দা ও প্রতিবাদ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:১৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:১৭:৩৫ পূর্বাহ্ন
শহীদ মিনার ভাঙায় নিন্দা ও প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভেঙে ‘প্রাক্তন কৃতী শিক্ষার্থী ফলক’ নির্মাণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ সরকারি কলেজ মাখা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনের কলেজ শাখার সভাপতি তুর্য দাস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, শহীদ মিনারটি ভেঙে ফেলা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের স্মৃতিকে অসম্মান করার সামিল। আমরা এই নিন্দনীয় কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে পুরাতন শহীদ মিনারের ভাঙা অংশ পূর্বের অবস্থায় পুনঃনির্মাণের দাবি জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, যে স্থাপনায় দীর্ঘদিন ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেখানে প্রাক্তন শিক্ষার্থীদের নামফলক নির্মাণ করা ইতিহাস বিকৃতি। এটি মুক্তিযুদ্ধ ও শহীদের স্মৃতিতে অপমান করার কাজ। উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তুর্য দাস বলেন, পুরাতন শহীদ মিনারটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। এর সঙ্গে জড়িয়ে আছে শহীদ ছাত্রনেতাদের রক্ত ও স্মৃতি। যেখানে কৃতী শিক্ষার্থীদের নামফলক নির্মাণ নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আমরা দাবি করছি, অবিলম্বে শহীদ মিনারটি আগের অবস্থায় পুনঃনির্মাণ করা হোক। তিনি আরও বলেন, যদি স্মৃতিফলক নির্মাণ করতেই হয়, তবে কলেজের অন্য কোনো উপযুক্ত স্থানে তার করো হয় - শহীদ মিনার ভেঙে নয়। এদিকে, সুনামগঞ্জ সদর ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা মঙ্গলবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভেঙে সেখানে কৃতী শিক্ষার্থী ফলক নির্মাণের নিন্দা জানান। তারা বলেন, সরকারি কলেজে জায়গার অভাব নেই, যেখানে খুশি সেখানে কাজ করুন। কিন্তু শহীদ মিনার ভেঙে করতে হবে কেন? তারা শহীদ মিনার অক্ষত অস্থায় ফিরিয়ে দিতে দাবি জানান। নতুবা সুনামগঞ্জের ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলনের হুমকি দেন। ওয়াই পিএজির ওয়াইপিএজি সদস্য সাকিব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির নারী পিস অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আমিনুল হক, পিএফজি সদস্য বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় বক্তব্য রাখেন, ইয়াহিয়া আহমেদ, মিজানুর রহমান, মাহফুজ আহমদ, তুর্য দাস, শবনম দ্দোজা জ্যোতি, উম্মে সুমাইয়া তাবাসসুম, ঝরনা আক্তার, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার, আলী ইমরান, মাহবুবাআক্তার সুরাইয়া, অনন্যা তালুকদার, রুমি দাশ, অর্পিতা তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা