সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৩:২৬ পূর্বাহ্ন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার :: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানের দাবিতে রবিবার (১২ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষক-কর্মচারীদের ওপর সরকারের পুলিশ বাহিনী কর্তৃক টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড হামলা ও লাঠিপেটা ও গ্রেফতারের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম-এর দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি ও চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল হক জানান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ শিক্ষক-কর্মচারীদের ওপর যেভাবে পুলিশী হামলা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়েছি কর্মবিরতির মাধ্যমে। বাংলাদেশ শিক্ষক সমিতি দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি ও আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, শিক্ষকদেরকে তো রাজপথে থাকার কথা না। কিন্তু দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। এই অবস্থায় অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যরা শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলা করে অনেক শিক্ষক-কর্মচারীকে আহত করে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং শিক্ষক-কর্মচারীর ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলার ৩০টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি জানিয়ে একযোগে কর্মবিরতি পালন করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি