সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:১২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:১২:২৩ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ ও দক্ষ পরিকল্পনা বাস্তবায়ন বিশ্লেষণে সরকারি এবং এনজিও কর্মীদের নিয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ব্র্যাক-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি দিরাই উপজেলার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবলা হ্যামিলন, উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়, ব্র্যাক রিজিওনাল মাইক্রোফাইন্যান্স অফিসার মো. মামুনুর রশীদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এরিয়া ম্যানেজার মো. নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে মানুষের সৃষ্ট কল-কারখানার কারণে পরিবেশের উপর প্রচুর প্রভাব পড়ছে। বিভিন্ন দেশে যেভাবে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হচ্ছে তা পরিবেশের উপর চাপ বাড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণে রোগ সৃষ্টি হচ্ছে। যে কারণে পরিবেশ দূষণ হয় সে কারণগুলি পরিহার করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ