সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিএনপির বিরুদ্ধে দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তি কাজ করছে : কামরুল

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৭:৫৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৭:৫৬:৪৯ পূর্বাহ্ন
বিএনপির বিরুদ্ধে দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তি কাজ করছে : কামরুল
স্টাফ রিপোর্টার :: ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে মধ্যনগর উপজেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় শক্তিই আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সোমবার দুপুরে মধ্যনগর বাজারে উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। কামরুজ্জামান কামরুল বলেন আরও বলেন, আগামী নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। তাই এখন থেকেই সংগঠিত হতে হবে। রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের শক্তির কাছে কেউ টিকে থাকতে পারেনি। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে প্রতিহিংসা নয়। ঐক্যই হবে বিএনপি’র বিজয়ের চাবিকাঠি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগর প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪