সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

সড়ক নিরাপত্তায় জেব্রা ক্রসিং স্থাপন ও অবৈধ স্ট্যান্ড অপসারণের দাবি

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন
সড়ক নিরাপত্তায় জেব্রা ক্রসিং স্থাপন ও অবৈধ স্ট্যান্ড অপসারণের দাবি
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় সওজ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ওবায়দুল হক মিলন। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মণি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর, প্রচার সম্পাদক ফয়জুর রহমান সজীব, সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, সুফি আলম প্রমুখ। মতবিনিময়কালে সওজ’র নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ বলেন, দুর্ঘটনামুক্ত সড়ক প্রতিষ্ঠায় নিসচা দীর্ঘদিন ধরে যে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। ইঞ্জিনিয়ারিং, শিক্ষা ও ট্রাফিক আইনের সমন্বয় ঘটাতে পারলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও জানান, সওজ বিভাগ সড়কের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং ট্রাফিকের চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসময় নিসচা নেতৃবৃন্দ সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, জেলার জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কার এবং মহাসড়কের অবৈধ স্থাপনা ও গাড়ি স্ট্যান্ড অপসারণের জোর দাবি জানান। সভায় জানানো হয়, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২০ অক্টোবর সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সওজ ও বিআরটিএ’র সহযোগিতায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা