সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৭:৩৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৭:৩৬:১৪ পূর্বাহ্ন
আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে ধর্মপাশা ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মোহনগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মানিক তালুকদার, নিহত শরীফা আক্তারের মা সাজিদা আক্তার, দেওথান গ্রাম জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, নারীনেত্রী জয়নাহার বেগম, মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক তাসলিমা আক্তার প্রমুখ। নিহত শরীফার ফুফাতো বোন ফরিদা আক্তার (৫০) বলেন, আমার মামাতো বোন শরীফা খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকা-ের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শরীফা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন তার সাবেক স্বামী আক্তার হোসেন। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪