সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, ৬ জনের ৬০ দিন করে কারাদন্ড

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১২:০১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১২:০১:০৯ পূর্বাহ্ন
যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, ৬ জনের ৬০ দিন করে কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৬০ দিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত। অভিযানে সহায়তা করে তাহিরপুর থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, রাতে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকালে বড়দল উত্তর ইউনিয়নের চরগাঁও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাশার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) এবং বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮) ও মো. আলীম শাহের ছেলে হৃদয় শাহ (২৪)-কে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে প্রায় ৩০০ ঘনফুট বালুসহ দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের রিুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই মাসের কারাদ- প্রদান করে তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত বলেন, াদুকাটা নদীর পাড় কেটে পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী

ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী