সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোলের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ কামনা বিএনপি নেতা কামরুলের

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:২৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:২৫:২৫ অপরাহ্ন
টোলের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ কামনা বিএনপি নেতা কামরুলের
স্টাফ রিপোর্টার::
নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। একই সাথে জাদুকাটা নদী থেকে অবৈধভাবে পাড় কেটে বালি উত্তোলন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে তিনি এই অনুরোধ জানান।
আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ- ১ নির্বাচনি এলাকার তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় একাধিক ঘাটে টোল আদায়ের নামে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা উত্তোলন করা হচ্ছে। হাওর এলাকায় পথে পথে এভাবে চাঁদাবাজি হচ্ছে। বিশেষ করে ফতেপুরে বিআইডব্লিউটিএর ঘাট, তাহিরপুর উপজেলার বিআইডব্লিউটিএ ডাম্পের বাজার ঘাট, ফাজিলপুর নৌকা ঘাট, ঘাঘরা নৌকা ঘাট এবং শ্রীপুর নৌকা ঘাটে টোল ট্যাক্স আদায়ের নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, যেখানে সরকার ৩০-৫০ পয়সা টোল নির্ধারণ করে দিয়েছে সরকার সেখানে অবৈধভাবে ২ থেকে ৩ টাকা করে আদায় করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণির মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শ্রমিকদের স্বার্থরক্ষায় তিনি জেলা প্রশাসককে প্রত্যেকটি ঘাটে টোল আদায়ের জন্য নির্দিষ্ট চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান। কামরুজ্জামান কামরুল জাদুকাটা নদীর তীর (পাড়) কাটা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করছি রাতের আঁধারে জাদুকাটা নদীর পাড় কাটা হচ্ছে। কোনো অবস্থায় পাড় কাটতে দেওয়া যাবে না। তিনি পরিবেশ এবং শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা করে নদীতে ড্রেজার চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান। তার মতে, নদীতে ড্রেজার চললে নদীর তীরবর্তী হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন যা কোনোভাবেই কাম্য নয়। তিনি পরিবেশ ও শ্রমিকদের কথা বিবেচনা করে ড্রেজার চলতে না দেওয়া এবং পাড় কাটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয় নদীর তীর কেটে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী