সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৫১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৫১:১৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারকে সংবর্ধনা
জগন্নাথপুর প্রতিনিধি :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এমএ কাহারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অডিটরিয়ামসহ আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও এমপি প্রার্থী নাদির আহমদ। বিশেষ অতিথি ছিলেন এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও মেজর (অব.) সৈয়দ আশফাক সামী। সভায় সংবর্ধিত অতিথি এমএ কাহার বলেন, দলীয় ঐক্য ও জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা আবিবুল বারী আয়হান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা এমএ কয়েছ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ বিএনপি নেতা ছালিব নূর বাচ্চু, ফরিদ আহমদ, জগন্নাথপুর বিএনপি নেতা আবদুল ওয়াহাব, গোলজার আহমদ, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, শামীনুর রহমান, তাজুল জিম্মাদার, রুহেল আহমদ রাজা, সুহেল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন হাফিজ রাশেদ আহমদ। সভায় এক মঞ্চে একসঙ্গে ৪ এমপি প্রার্থীর উপস্থিতি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁরা সবাই আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু