সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

জামালগঞ্জে খেলাফত মজলিসের পথসভা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:১৩:০৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে খেলাফত মজলিসের পথসভা
স্টাফ রিপোর্টার::
খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলাধীন বেহেলী ইউনিয়ন শাখার উদ্যোগে সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বেহেলী বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও সুনামগঞ্জ -১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী।
ইউনিয়ন সভাপতি হাফিজ মো. তোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচার ও দোসরদের বিচারকার্য দৃশ্যমান করা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পথসভায় সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি-দুঃশাসন দূর করে সার্বিক উন্নয়নকল্পে ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়নে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফজর আলীর পক্ষে পাড়া-মহল্লায় বলিষ্ঠ ভূমিকা রাখতে জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আলীম উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাছান নাঈম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী