সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

নৌকা থেকে ছিটকে পড়ে শিশু নিখোঁজ

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন
নৌকা থেকে ছিটকে পড়ে শিশু নিখোঁজ
দিরাই প্রতিনিধি :: দিরাই পৌর শহরের শাল্লা নৌকাঘাট এলাকায় নৌকা থেকে চামটি নদীতে ছিটকে পড়ে দেড় বছরের এক শিশুকন্যা নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি নৌকায় উঠছিলেন। এ সময় তার কোলে থাকা দেড় বছরের শিশু অসাবধানতাবশত নৌকা থেকে ছিটকে চামটি নদীতে পড়ে যায়। নিখোঁজ শিশুটির নাম সীমা। সে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সিমের কান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগমের মেয়ে। ঘটনার পর দিরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে স্রোত বেশি থাকায় এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিখোঁজ শিশুটির সন্ধানে ডুবুরি দল সর্বাত্মকভাবে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন