সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

হাওরাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪২:২৬ পূর্বাহ্ন
হাওরাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই : মাহবুবুর রহমান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক মো. মাহবুবুর রহমান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। জনগণ দীর্ঘ সতের বছর ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে। শনিবার ধর্মপাশা উপজেলায় গণসংযোগ ও সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নোয়াবন্দ গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। নারীদের নিয়ে তিনি বলেন, দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। দেশনেত্রী নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করে দিবেন। বৃদ্ধ বয়সে আপনাদের কারো দয়ায় চলতে হবে না। তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, এই উপজেলায় আমার শৈশব কেটেছে। আমি তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলবদ্ধতা, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই । গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক স¤পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নয়ন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, যুবদলের সদস্য সোহেল তাজ, কবির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, তানভির আহমেদ, আরিফ হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর