সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির বিবৃতি

কুচক্রীমহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সভায় হামলা করে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
কুচক্রীমহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সভায় হামলা করে
স্টাফ রিপোর্টার :: প্রভাবশালী সুবিধাভোগী মহলের মদদপুষ্ট কুচক্রীমহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি। তারা হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির কতিপয় ভক্তবৃন্দের দাবির প্রেক্ষিতে গত ৩০ জুলাই উভয়পক্ষের সমঝোতা স্মারকের ২নং সিদ্ধান্তের আলোকে ১০ অক্টোবর শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভা দুপুর ১২টার সময় মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অশোক কুমার তালুকদার। বিবৃতিতে জানানো হয়, প্রথা ও রীতি অনুযায়ী পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতেই শ্রী শ্রী অদ্বৈত মন্দিরের প্রায়াত সকল ভক্ত-অনুরাগীদের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক সভায় ত্রি-বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন ও সমুদয় উন্নয়ন কর্মকা- উপস্থাপন করেন এবং উন্নয়ন কর্মকা-ে অবদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেন। সভাপতির আবেগঘন বক্তৃতায় সভায় উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। শান্তিপূর্ণ ও নিবিড় পরিবেশে সভার কার্যক্রম চলছিল। সভাপতির অনুমতি ক্রমে সভায় উন্মুক্ত বক্তৃতায় অংশগ্রহণের জন্য উপস্থিত ভক্তম-লীকে সাধারণ সম্পাদক অনুরোধ জানান। উন্মুক্ত বক্তৃতা চলাকালে আকস্মিকভাবে প্রভাবশালী সুবিধাভোগীমহলের মদদপুষ্ট কুচক্রী মহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সঙ্ঘবদ্ধ হয়ে ৫৯০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সুনাম, সুখ্যাতি বিনষ্টের অসৎ উদ্দেশ্যে অতর্কিতে সাধারণ সভা ভুন্ডলের জন্য বিভিন্ন ভক্তগণের উপর হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে পড়েন। বিবৃতিতে শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় বলেন, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে অনাকাক্সিক্ষত পরিকল্পিত, বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাধারণ সভায় নিরাপত্তা প্রদানের জন্য অফিসার ইনচার্জ, তাহিপুর থানাকে লিখিতভাবে জানানোর প্রেক্ষিতে সভাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে ধর্মকর্ম, পূজার্চ্চনা, অনুষ্ঠানাদি, চলমান উন্নয়ন কর্মকা- নিরাপদ ও নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থে সংবাদকর্মীদের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ নিরীক্ষণপূর্বক হামলার ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স