সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

উকিলপাড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৪:০৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৪:০৩:২৮ পূর্বাহ্ন
উকিলপাড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ক্যাব অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমনা ও একটি রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সহসভাপতি দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, ক্যাবের অর্থ স¤পাদক মো. আলাল উদ্দিনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিযানে শহরের উকিলপাড়া পয়েন্টের জয়গুরু রেস্টুরেন্টকে পোড়া তেল ব্যবহারের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবার খোলা রাখা ও নোংরা পরিবেশের দায়ে মায়া রেস্টুরেন্টকে এক হাজার টাকা, পোড়া তেল ব্যবহার ও লেবুর শরবতে পিপড়া ও ময়লা থাকার দায়ে শান্তি স্টোরকে চার হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখার দায়ে জয়গুরু স্টোর তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টমেটো সসে কাপড়ের রঙ ব্যবহার ও নোংরা পরিবেশ থাকায় মফিজুল হকের রেন্টুরেন্ট বন্ধ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স