সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে : গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৪:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৪:০৪:৫৮ পূর্বাহ্ন
গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে : গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে যেন জনগণ মতামত দিতে পারে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভবন হতে হবে তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। তিনি আরও বলেন, আমরা বলেছি পিয়ারের বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয় আমরা মেনে নেবো। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না। গোলাম পরওয়ার বলেন, খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে। সেই কারণে লেভেল প্লেয়িংফিল্ড পিআর পদ্ধতি অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই একদিকে আপনি সরকারের প্রধান অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারপাশে যেসব উপদেষ্টারা রয়েছে তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না। তিনি বলেন, আমরা দেশকে বাঁচাতে দুর্নীতিমুক্ত করতে দারিদ্র্য মুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি