সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে : মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে : মাহবুবুর রহমান
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক মাহবুবুর রহমান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা নিয়ে এসেছি। রাষ্ট্র মেরামতে ৩১ দফার বাস্তবায়ন করা হবে। তারেক রহমানকে গ্রামগঞ্জের কৃষক, শ্রমিক মেহনতী মানুষ ভালবাসে। মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালগঞ্জের সদর ইউনিয়নের চাঁনপুর বাজারে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে পথসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, হাওরে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলসহ দেশের জনগণ বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি নতুন বাংলাদেশের আস্থার জায়গা। বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালবাসে। আমি আপনাদের ভালবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপি’র দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সহিত আমৃত্যু কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজী, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ, বিএনপি নেতা হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইস, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী