সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দেশের সব আদালতের কার্যতালিকা অনলাইনে দেওয়ার নির্দেশ

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৩:২৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৩:২৯:০৬ অপরাহ্ন
দেশের সব আদালতের কার্যতালিকা অনলাইনে দেওয়ার নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের সব আদালতের প্রতিদিনের কার্যতালিকা শতভাগ অনলাইনে দেওয়ার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রত্যেকটি জেলার আদালতগুলোর কার্যতালিকার তথ্য প্রতিদিন করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে। ফলে বিচার বিভাগ থেকে সেবা গ্রহীতারা বিচার বিভাগ সংশ্লিষ্ট তথ্য পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করার জন্য অত্র কোর্ট নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও, এই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। এমতাবস্থায়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স