সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৯:১৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৯:১৩:৫৪ অপরাহ্ন
লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধ স্থাপনা সরেজমিন পরিদর্শন করেন। পরে ইব্রাহীমপুর গ্রামে পৌঁছলে সেখানে জেলা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্রামবাসী। তিনি ইব্রাহীমপুর গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পূর্বপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে এলাকাবাসী খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যাত্রী ছাউনি নির্মাণের অনুরোধ জানান। জেলা প্রশাসক আশ্বাস দেন, লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে সেখানে যাত্রী ছাউনি নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি গ্রামের মরমী কবি এলাহীবক্স মুন্সীর মাজার সংস্কার, রাস্তা-ঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস প্রদান করেন। লঞ্চঘাটের নবনির্মিত সিঁড়ি পরিদর্শনকালে জেলা প্রশাসক চলাচল উপযোগীভাবে নির্মাণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কারের নির্দেশ দেন। মঙ্গলবার সকালের বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ইব্রাহীমপুরবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসক ইব্রাহীমপুর গ্রামে আগমন করায় এলাকাবাসীর মধ্যে আনন্দ প্রকাশ করেন। এ সময় গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন। পরে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতীয় যুব দিবস পালিত

জাতীয় যুব দিবস পালিত